দ্বিতীয় আইকনসিএস-২০২০ সেরা গবেষণা পত্রের ২টি বাংলাদেশের

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:০০  
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়ার মূল ক্যাম্পাসে দুই দিন ধরে অনুষ্ঠিত হয়েছে ‘২য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইবার সিকিউরিটি অ্যান্ড কম্পিউটার সায়েন্স (আইকনসিএস-২০২০)’।  সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, চীন, সৌদি আরব, মালয়েশিয়াসহ বিশ্বের ২০টি দেশের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞগণ ২৮১টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সেরা ৩ গবেষণা পত্রের ২টি অর্জন করেছেন বাংলাদেশের গবেষকরা। এতে প্রথম বেস্ট পেপার সম্মাননা পেয়েছে চীনের ইউনিভার্সিটি অব ইলেক্ট্রনিক সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষক গোলাম মোক্তাদির নাইম, মিংউ ফ্যান, সানজুন লি এবং খলির রহমান রচিত “ এ মোডিফাইড পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন ফর অটোনোমাস ইউএভি পাথ প্ল্যানিং ইন থ্রিডি এনভারনমেন্ট” প্রবন্ধ। দ্বিতীয় সেরা গবেষণা পত্রের গৌরব অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক সাবরিনা হক, তাসনিম রহমান, আশিফ খান শাকির, মোঃ খলিদ বিন বদরুজ্জামান বিপ্লব, ফারহান এনন হিমু এবং দীপ্ত দাস রচিত “এক্সটেক্ট বেইজডসেন্টিমেন্ট এনালাইসিস ইন বাংলা ডাটাসেট বেইজড অন এসপেক্ট টার্ম এক্সট্রাকশন” প্রবন্ধ। তৃতীয় সেরা সম্মাননা লাভ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষ মোঃ কাওসার, নুসরাত জাহান প্রত্যাশা, অনিক তাহবিলদার ও এম বাবুল ইসলাম রচিত “মেশিন লার্নিং-বেইজড রিকোমেন্ডেশন সিস্টেমস ফর দি মোড অফ চাইল্ড বার্থ” প্রবন্ধ। অন্যদিকে সাইবার সিকিউরিটি বিষয়ে ‘বেস্ট পেপার এওয়ার্ড’ লাভ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মুনিরা তাবাস্সুম, মোঃ আফজাল হোসেন, আশরাফিয়া এশা ও মোঃ মারুফ হাসান রচিত “এন এনহেনসমেন্ট অফ কারবোরেস ইউজিং বায়োমেট্রিক টেমপ্লেট অ্যান্ড স্টিগ্যানোগ্রাফী।